Description
গোসলের পর শিশুর মাথা আগে শুকানো জরুরি, আর সেজন্যই হুডেড বা ক্যাপ টাওয়েল এত কাজের। এই তোয়ালেটির এক কোণে ক্যাপ লাগানো, মাপ ২৯x২৭ ইঞ্চি।
কেন নেবেন:
– ক্যাপটি মাথায় পরিয়ে দিলে মাথা ঢাকা থাকে আর বাকি অংশে শরীর মুড়িয়ে নেওয়া যায়।
– ভেলভেট কাপড়ের তৈরি, হাতে নিলে নরম লাগে।
– মাঝারি মাপ, নবজাতক থেকে ছোট শিশু পর্যন্ত ব্যবহার করা যায়।
– গোলাপি, হলুদ ও নীল রঙে পাওয়া যায়।
যত্ন: প্রতিবার ব্যবহারের পর ভালোভাবে শুকিয়ে নিন; নিয়মিত হালকা সাবানে ধুয়ে রোদে দিন।







