Description
৪ পিসের এই কটন নেস্ট বেড সেটে আছে ৩২ x ২৩ ইঞ্চির একটি বিছানা, ১৬ ইঞ্চির দুটি সাইড বালিশ এবং ১১ x ৭.৫ ইঞ্চির একটি মাথার বালিশ।
বড়দের খাটে শিশুর জন্য আলাদা একটি জায়গা তৈরি করে দেয়, ফলে মা-বাবার পাশে রেখেও শিশুর জায়গাটা আলাদা থাকে।
কটন কাপড় হওয়ায় গরমের দেশে শিশুর ত্বকের জন্য আরামদায়ক।
ছোট মাপের হওয়ায় এক ঘর থেকে আরেক ঘরে সরিয়ে নেওয়া সহজ।
নিরাপদ ঘুমের টিপস: শিশুকে সবসময় চিত করে শোয়ান, সাইড বালিশ যেন মুখের কাছে না আসে খেয়াল রাখুন, আর বড়রা জেগে থাকা অবস্থায় ও নজরে রেখে ব্যবহার করুন।










