Description
অনেক মা-বাবাই শিশুর কাপড় বড়দের কাপড়ের সাথে একই ডিটারজেন্টে ধুতে চান না। তাঁদের জন্য Babi Mild বেবি ফ্যাব্রিক ওয়াশ, ৫৭০ মি.লি. বোতলে।
• বিশেষভাবে শিশুর কাপড় ধোয়ার জন্য তৈরি লিকুইড ডিটারজেন্ট।
• ক্যামোমাইল এসেন্সযুক্ত, ধোয়ার পর কাপড়ে হালকা সুবাস থাকে।
• লিকুইড হওয়ায় পানিতে সহজে মিশে যায়, হাতে বা মেশিনে দুইভাবেই ব্যবহার করা যায়।
• কাঁথা, জামা, বিব, তোয়ালে বা কাপড়ের ডায়াপার, সবকিছুর জন্য উপযোগী।
টিপস: নতুন জামা প্রথমবার পরানোর আগে একবার ধুয়ে নিন। ধোয়ার পর পরিষ্কার পানিতে ভালো করে কেচে রোদে শুকালে কাপড় থাকে ঝরঝরে। বোতল শিশুর নাগালের বাইরে রাখুন।







